লারিজানি নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মঙ্গলবার নিশ্চিত করেছে যে তাদের প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। এর আগে ইসরায়েল দাবি করেছিল তাকে একটি বিমান হামলায় হত্যা করা হয়েছে।
এক বিবৃতিতে কাউন্সিল জানায়, শহীদদের পবিত্র আত্মারা আল্লাহর ন্যায়পরায়ণ বান্দা শহীদ ড. আলি লারিজানির পবিত্র আত্মাকে আলিঙ্গন করেছে। এতে আরও বলা হয়, তার ছেলে এবং তার দেহরক্ষীরাও তার সঙ্গে নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়, ইরান এবং ইসলামী বিপ্লবের অগ্রগতির জন্য সারাজীবন সংগ্রাম করার পর, তিনি অবশেষে তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন এবং দায়িত্ব পালনের ময়দানে সম্মানজনকভাবে শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।
