ইরান যুদ্ধের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ১১.৩ বিলিয়ন ডলারের বেশি। মার্কিন আইনপ্রণেতাদের পেন্টাগনের (Pentagon) এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংখ্যা বোঝায় যুদ্ধটি কত দ্রুত অস্ত্র ও সম্পদ ব্যয় করছে।

মঙ্গলবারের ওই গোপন ব্রিফিং সম্পর্কে অবগত কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস সদস্যদের জানানো হয় যে এই হিসাবের মধ্যে হামলার আগে সামরিক প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট অনেক খরচই ধরা হয়নি। ফলে প্রথম সপ্তাহের মোট খরচ শেষ পর্যন্ত আরও অনেক বেশি হতে পারে।

এর আগে প্রতিরক্ষা কর্মকর্তারা কংগ্রেসকে জানিয়েছিলেন যে যুদ্ধ শুরুর মাত্র প্রথম দুই দিনেই প্রায় ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। এই ব্যয়ের গতি আগের প্রকাশ্য অনুমানের তুলনায় অনেক বেশি।