ইরানে যুদ্ধ দীর্ঘ করার পরামর্শ দিচ্ছে সৌদি আরব!
মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, সৌদি নেতৃত্ব ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধকে উৎসাহ দিচ্ছে। তবে দেশটির সরকার এমন অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার একটি সৌদি সূত্র আল আরাবিয়াকে এ তথ্য জানিয়েছে।
রোববার দ্য নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে দাবি করেছিল যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (Mohammed bin Salman) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) “ইরানিদের ওপর কঠোরভাবে আঘাত চালিয়ে যেতে” পরামর্শ দিয়েছেন।
এর আগে এই মাসের শুরুতে ওয়াশিংটনে সৌদি দূতাবাসও দ্য ওয়াশিংটন পোস্টের (The Washington Post) একটি প্রতিবেদন অস্বীকার করেছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে, সৌদি আরব গোপনে ট্রাম্পকে ইরানের ওপর হামলা চালানোর জন্য চাপ দিচ্ছিল।
সৌদি আরব ছিল উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি, যারা অঞ্চলে সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করছিল। দেশটি প্রকাশ্যেই বলেছে যে সম্ভাব্য কোনো যুদ্ধের অংশ হবে না।
