মার্কিন দূতবাসের বাইরে বিস্ফোরণের ঘটনায় তিন ভাই গ্রেপ্তার

নরওয়ের পুলিশ বুধবার জানিয়েছে, অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে সপ্তাহান্তে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় “সন্ত্রাসী বোমা হামলার” সন্দেহে তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ প্রসিকিউটর ক্রিশ্চিয়ান হাটলো (Christian Hatlo) এক সংবাদ সম্মেলনে জানান, ওই তিন ভাই—যারা ইরাকি বংশোদ্ভূত নরওয়েজিয়ান নাগরিক—তাদের অসলো শহর থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “আমরা এখনও কয়েকটি সম্ভাব্য দিক থেকে তদন্ত করছি। এর একটি হলো—টার্গেটের কারণে এটি কোনো সরকারি সংস্থার নির্দেশে করা হয়েছে কি না।”

তিনি আরও জানান, পুলিশ ভবিষ্যতে আরও গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।