ন্যাটো প্রধানের মন্তব্যের নিন্দা জানাল ইরান
তেহরান বৃহস্পতিবার ন্যাটোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের “সহযোগী” হওয়ার অভিযোগ তোলে। এর আগে জোটটির প্রধান যুক্তরাষ্ট্রকে এ সংঘাতে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে যুদ্ধ সমর্থন না করার জন্য সমালোচনা করার পর, ন্যাটো প্রধান মার্ক রুট্টে ফক্স নিউজকে বলেন যে ইতালির ঘাঁটি থেকে শত শত মার্কিন বিমান উড্ডয়ন করেছিল।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ন্যাটো মিত্রদের সঙ্গে উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনেক মিত্র দেশ মধ্যপ্রাচ্যের এ সংঘাতের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
রুট্টে বলেন, “দেশের পর দেশ, মিত্রের পর মিত্র, তাদের ঘাঁটিগুলো এপিক ফিউরির জন্য ব্যবহার করতে দিয়েছে।” এখানে তিনি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “ইতালিতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৫০০টি মার্কিন বিমান ‘এপিক ফিউরি’ সমর্থনে উড্ডয়ন করেছিল।” এটি ছিল ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহৃত নাম।
বুধবার ট্রাম্প রুটেকে বলেছিলেন যে, যারা ইরানের বিরুদ্ধে তার যুদ্ধকে সমর্থন করেনি, সেই জোটের সদস্যদের কারণে তিনি “হতাশ” হয়েছেন।
রুটে আরও বলেন, ইরান যুদ্ধ চলাকালে রোমানিয়া বাণিজ্যিক বিমান চলাচল সীমিত করেছিল, কারণ বিমানবন্দরগুলো ট্যাঙ্কার বিমান পরিচালনার কাজে ব্যবহার করতে হয়েছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাগায়ী ন্যাটো প্রধানের এই বক্তব্যকে “অবৈধ যুদ্ধে সক্রিয় সহযোগিতার” স্বীকারোক্তি হিসেবে নিন্দা জানান।
তিনিএক্সে লেখেন, “এটি একটি সার্বভৌম জাতিসংঘ সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে অবৈধ আগ্রাসী যুদ্ধে ন্যাটোর সক্রিয় সম্পৃক্ততার স্পষ্ট এবং গুরুতর স্বীকারোক্তি।”
বাকায়ি ন্যাটোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক নীতিমালা এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতির “স্পষ্ট লঙ্ঘনের” অভিযোগ আনেন।
অন্যদিকে ইতালি দ্রুত রুট্টের বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তিনি অনুমোদিত ফ্লাইটগুলোর ধরন নিয়ে বিভ্রান্তিকর বার্তা দিয়েছেন।
মন্ত্রণালয়টি জানায়, বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ‘এপিক ফিউরি’ অভিযানের সময় ইতালি শুধুমাত্র “কারিগরি ও লজিস্টিক সহায়তামূলক” মার্কিন ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল।
