নরওয়ের রাজধানীতে মার্কিন দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণ
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা এর পেছনে কাদের হাত রয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
নরওয়ের পুলিশ জানিয়েছে, তারা নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেখানে বিস্ফোরণ ঘটেছে— সেখানে এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।
তবে নরওয়েতে এই বিস্ফোরণের সঙ্গে ওই সংঘাতের কোনো যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি।
