কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবি ইরানের
বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবি জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে তা জানাননি লারিজানি।
এছাড়া কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি এই ইরানি কর্মকর্তা।
উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ইরানের ভেতরে মার্কিন বাহিনীর স্থল অভিযানের কোনো তথ্য পাওয়া যায়নি।
