ইরানের ওপর থাকা নৌ অবরোধ তুলে নিলো মার্কিন বাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও প্রস্থানকারী সব সামুদ্রিক যানবাহনের ওপর আরোপিত অবরোধ তুলে নিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, “আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানি বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের চলাচলে মার্কিন বাহিনী কোনো বাধা সৃষ্টি করছে না।”

এক্সে প্রকাশিত এক বার্তায় সেন্টকম আরও বলেছে, “আজ প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও প্রস্থানকারী সব ধরনের সামুদ্রিক যান চলাচলের ওপর আরোপিত অবরোধ তুলে নিয়েছে।”

সেন্টকমের বিবৃতিতে আরও বলা হয়, “মার্কিন সামরিক বাহিনীর সব অবরোধ কার্যকর করার কার্যক্রম বন্ধ করা হয়েছে। আমাদের শক্তিশালী নৌযানগুলো এলাকায় অবস্থান করবে, যাতে চুক্তির সব শর্ত যথাযথভাবে মেনে চলা হয়, বাস্তবায়িত হয় এবং পূর্ণ কার্যকারিতায় থাকে।”