ইরানের বিরুদ্ধে সামরিক অ্যাকশনের হুঁশিয়ারি সৌদির
সৌদি আরবের শীর্ষ কূটনীতিক বুধবার সতর্ক করে বলেছেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার দেশটির রয়েছে। তিনি আরও যোগ করেন, যুদ্ধের আগে তেহরানের সঙ্গে যে সামান্য আস্থা ছিল, তাও এখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
সৌদির রাজধানীতে আরব ও ইসলামি দেশগুলোর মন্ত্রীদের জরুরি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানকে তাদের ভুল বিচার-বিশ্লেষণ পুনর্বিবেচনার আহ্বান জানান।
প্রিন্স ফয়সাল বলেন, বুধবার দুটি তেল শোধনাগারে হামলা হয়েছে। তিনি বলেন, “এর উদ্দেশ্য কী? ইরানিদের বুঝতে হবে যে এর পরিণতি হবে।”
