আন্ডুরিলের সঙ্গে ১০ বছরের চুক্তি মার্কিন সেনাবাহিনীর
মার্কিন সেনাবাহিনী শুক্রবার গভীর রাতে জানিয়েছে, তারা প্রতিরক্ষা প্রযুক্তি স্টার্টআপ আন্ডুরিল ইন্ডাস্ট্রিজের (Anduril Industries) সঙ্গে ১০ বছরের একটি চুক্তি সই করেছে। এই চুক্তির সম্ভাব্য মূল্য ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
ঘোষণা অনুযায়ী, চুক্তিটি প্রথমে ৫ বছরের “বেস পিরিয়ড” দিয়ে শুরু হবে, এরপর আরও ৫ বছর বাড়ানোর সুযোগ থাকবে। এতে আন্ডুরিলের হার্ডওয়্যার, সফটওয়্যার, অবকাঠামো এবং বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত থাকবে।
মার্কিন সেনাবাহিনী বলেছে, এই চুক্তি একটি একক এন্টারপ্রাইজ চুক্তি, যা আগে আন্ডুরিলের বাণিজ্যিক সমাধানের জন্য করা ১২০টির বেশি আলাদা ক্রয় কার্যক্রমকে একত্রিত করবে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গ্যাবে চুইউল্লি এক বিবৃতিতে বলেন,“আধুনিক যুদ্ধক্ষেত্র ক্রমশ সফটওয়্যার দ্বারা নির্ধারিত হচ্ছে। আমাদের অগ্রগতি বজায় রাখতে হলে দ্রুত ও দক্ষতার সঙ্গে সফটওয়্যার সক্ষমতা সংগ্রহ ও মোতায়েন করতে হবে।”
