৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি (Prince Sultan Air Base) লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করে ধ্বংস করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, পূর্বাঞ্চলের দিকে নিক্ষেপ করা আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।
আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, শায়বাহ তেলক্ষেত্রের (Shaybah Oil Field) দিকে এগিয়ে আসা মোট সাতটি ড্রোন রুব আল খালি (Rub’ al Khali) মরুভূমি এলাকায় গুলি করে নামানো হয়েছে।
এছাড়া আরও কিছু ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে আল-খারজ গভর্নরেটের পূর্বদিকে এবং হাফার আল-বাতিন এলাকায়।
