ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে হামলায় নিহত ১০৪
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে একটি ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
রোববার তারা জানায়, যুক্তরাষ্ট্র গত বুধবার ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণের বন্দরনগরী গল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালায়।
একটি মার্কিন সাবমেরিন ইরানের ফ্রিগেট আইরিস ডেনা ডুবিয়ে দেয়। এতে বহু নাবিক নিহত হন। এই হামলা ইরানি নৌবাহিনীর বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযান নাটকীয় বিস্তার বলে বর্ণনা করা হচ্ছে।
