ইসরায়েলকে লক্ষ্য করে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলকে করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (৭ মার্চ) রাতে তেল আবিবকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার সকালে জানায়, নুতন ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিমাণ কমে গেলেও দেশটি প্রায় সারারাত ইসরায়েলকে টার্গেট করেছে। তবে কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে কি না সেটি এখনো স্পষ্ট নয়।