ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচি আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন বলে সোমবার জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ফোনালাপটি গত রাতে অনুষ্ঠিত হয়।

এক্সে দেয়া এক পোস্টে বলা হয়, আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এতে আরও বলা হয়, আরাগচি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের ভূমিকা ও মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

দার পুনরায় উল্লেখ করেন যে, পাকিস্তান গঠনমূলক সম্পৃক্ততা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি জোর দিয়ে বলেন, সংলাপ ও কূটনীতিই সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর পথ।