যুক্তরাষ্ট্রকে বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে রোমানিয়া

রোমানিয়া বুধবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে তাদের বিমানঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দেবে, যাতে মার্কিন বিমানগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধের সময় সেখানে জ্বালানি নিতে পারে। এমন ঘোষণা দিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোসর ড্যান।

দেশটির পার্লামেন্ট এই পদক্ষেপ অনুমোদন করে, এর আগে বিষয়টি একই দিনে সুপ্রিম কাউন্সিল অব ন্যাশনাল ডিফেন্সে (Supreme Council of National Defense) পর্যালোচনা করা হয়েছিল।

প্রেসিডেন্ট ড্যান কাউন্সিলের বৈঠকের পর এক বিবৃতিতে একে “রোমানিয়ায় আমেরিকান সামরিক সরঞ্জাম ও বাহিনীর অস্থায়ী মোতায়েন” বলে উল্লেখ করেন।

ড্যান বলেন, এই সিদ্ধান্তের ফলে যুদ্ধসংক্রান্ত অভিযানে যুক্ত বিমানের জ্বালানি নেওয়ার সুযোগ হবে এবং নজরদারি ও স্যাটেলাইট যোগাযোগের সরঞ্জামও মোতায়েন করা যাবে।