ত্রিপক্ষীয় আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত তুরস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্ক কিয়েভ, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে পরবর্তী ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আয়োজন করতে প্রস্তুত। মঙ্গলবার প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলার পর তিনি এ কথা জানান।
তিনি ফেসবুকে লিখেছেন, “প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে তুরস্ক ত্রিপক্ষীয় ফরম্যাটে পরবর্তী দফার আলোচনা আয়োজন করতে প্রস্তুত। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি এটি ফলাফল বয়ে আনবে।
