ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার পুনরায় বলেছেন যে তেহরান এই নিশ্চয়তা দিতে প্রস্তুত যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে না।
প্রেসিডেন্টের ওয়েবসাইটে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি বলেন— “যুক্তরাষ্ট্র যা দাবি করছে তা হলো ইরান যেন পারমাণবিক বোমা তৈরি না করে। এটি নতুন কিছু নয়, এবং আমরা লিখিতভাবেও বলতে পারি যে আমাদের কোনো বোমা তৈরির ইচ্ছা নেই।”
তিনি আরও বলেন, “তবে আমরা আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়ব না, এবং অপর পক্ষকে শেষ পর্যন্ত এই অধিকার মেনে নিতেই হবে।”
