ইরানের ৪২ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
ইরানে মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আক্রমণে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং যোগাযোগ অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে।
ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন বাহিনীর অভিযানে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। এছাড়া দেশটির বিমানবাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার একটি বড় অংশ পুরোপুরি অকেজো করে দেওয়া হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তার মতে, এসব হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
এদিকে এই লড়াইয়ে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
