ইরানের হামলা নিয়ে সৌদি-কাতারের হুঁশিয়ারি

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

ফোনালাপে উভয় নেতা ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেগুলোর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব নিয়ে আলোচনা করেন।

তারা জোর দিয়ে বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর ওপর ইরানের বারবার হামলা এবং তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা ‘একটি বিপজ্জনক উত্তেজনা, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি’।

সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা নিশ্চিত করেছেন যে জিসিসি দেশগুলো ‘তাদের ভূখণ্ড রক্ষা, নিরাপত্তা জোরদার এবং স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে এবং সব ধরনের সম্পদ কাজে লাগাবে।’