উপসাগরে জাহাজ এসকর্ট দেওয়ার সিদ্ধান্ত জি-সেভেনের
জি–৭ দেশের নেতারা উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে এসকর্ট দেওয়ার বিকল্প বিবেচনা করতে সম্মত হয়েছেন। জি–৭ জোটের দেশগুলো—যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ইতালি, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স।
উপসাগরীয় অঞ্চলে জাহাজগুলো যাতে অবাধে চলাচল করতে পারে সে জন্য তাদের নিরাপত্তা এসকর্ট দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করতে সম্মত হয়েছে বলে বুধবার জি–৭ সভাপতির এক বিবৃতিতে জানানো হয়েছে।
এই বিবৃতিটি প্রকাশ করা হয় যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ (Emmanuel Macron) জি–৭ নেতাদের সঙ্গে একটি বৈঠক আহ্বান করেন। সেখানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং এর ফলে জ্বালানি দামের ঊর্ধ্বগতির প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “এ বিষয়ে উপযুক্ত নিরাপত্তা পরিস্থিতি তৈরি হলে জাহাজগুলোকে এসকর্ট দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে একটি কর্মী দল (ওয়ার্কিং গ্রুপ) গঠন করা হয়েছে। পাশাপাশি শিপিং কোম্পানি, পরিবহন কোম্পানি এবং বীমা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও যোগাযোগ করা হবে।”
