চার্জ দেওয়ার সময় ছোট্ট ভুলে খোয়াতে পারে লাখ টাকার আইফোন

মাত্র ছোট একটি ভুল। আর তাতেই খোয়াতে পারেন লাখ টাকা দামের আইফোন। তাই আইফোন চার্জ দেওয়ার সময় হতে হবে সাবধান। এতে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহার করলে ক্ষতি হবে আইফোনের।

অ্যান্ড্রয়েড ফোনের চার্জার নিয়মিত ব্যবহারে আইফোন কয়েক দিনের মধ্যেই খারাপ হতে পারে। কারণ এসব চার্জারে সাধারণত ৯, ১২ বা ২০ ভোল্টের হয়ে থাকে। সেখানে আইফোনের চার্জার সাধারণত ৫ থেকে ৯ ভোল্টের মধ্যে হয়ে থাকে।

এখানে ভোল্টের সঙ্গে ওয়াটকে গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া অ্যাপলের তৈরি চার্জারে ‘অ্যাপল হ্যান্ডশেক উইথ ট্রাস্টেড সিকিউরিটি’ নামের একটি বিশেষ ফিচার থাকে, যা অ্যান্ড্রয়েডের চার্জারে থাকে না।

আর তাই কেউ যদি স্মার্টফোনের চার্জার দিয়ে নিয়মিত আইফোন চার্জ দিতে থাকেন, তাহলে খুব দ্রুত খারাপ হবে অ্যাপলের ডিভাইসটির ব্যাটারি। পাশাপাশি ফোন গরম হয়ে যাওয়া বা মাদারবোর্ড ঠিকমতো কাজ না করার সমস্যা দেখা দিতে পারে।

তবে সেটা এক বা দুদিনে হবে না। মাসের পর মাস ধরে যদি কোনো ব্যবহারকারী অ্যান্ড্রয়েডের চার্জার আইফোনে ব্যবহার করেন, তাহলেই ডিভাইসটি খারাপ হতে বাধ্য, এমনটাই বলছেন বিশ্লেষকেরা।

ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে এই দুই মোবাইল ফোনের মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। আইফোনের ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ব্যবহার হয় ম্যাক্সের চার্জার। আর অ্যান্ড্রয়েড ফোনে ওয়্যারলেস চার্জারের নাম কিউআই। ম্যাক্সের চার্জার তৈরি করে অ্যাপল। কিন্তু কিউআই কোনো কোম্পানির চার্জার নয়।