২৪ ঘণ্টার মধ্যেই ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা

ইরান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হবে। গেল ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এরপর অসমর্থিত সূত্রে শোনা যায়, নতুন সর্বোচ্চ নেতা হচ্ছেন খামেনির ছেলে মোজতবা খামেনি। তবে এ নিয়ে সে সময় আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইরান। এখন আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করবে দেশটি।

ফার্স নিউজ জানিয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচন করা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বৈঠকে বসতে যাচ্ছে। অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হোসেন মোজাফারি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন বৈঠক হবে। এসময় গুজব না ছড়ানোর অনুরোধ করেন তিনি।