সৌদি যুবরাজকে চিঠি লিখলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদকে চিঠি পাঠিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে ওই চিঠি লিখেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে মালদ্বীপের সৌদি আরব নিযুক্ত রাষ্ট্রদূত আহমেদ সারিরের সঙ্গে বৈঠককালে উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি চিঠিটি গ্রহণ করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।